রাজধানী

জুলাই স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত

গত ৫ জুলাই উত্তরা পশ্চিম থানাস্থ সেক্টর ৩ এর “শহীদ মীর মুগ্ধমঞ্চে”, জুলাই-আগস্ট গণআন্দোলন ও  গণঅভ্যুত্থানের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

জুলাই এর লক্ষ্য ও উদ্দেশ্য প্রথমে ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের পতন যা কালক্রমে পরিণত হয় একটি বহুমাত্রিক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সাম্যবাদী বাংলাদেশ গঠন। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে পুনরুজ্জীবিত করার প্রয়াসে আমরা ১ জুলাই বাংলাদেশের জনগণের পক্ষ হতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রদান করি। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের গতকালের এই আয়োজন সম্পন্ন করি।

এই বিভাগের আরও সংবাদ

এই অনুষ্ঠানে জুলাই নিয়ে করা বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট ও ডকিউমেন্টারি, বিএনঅএস-আজমপুর-রাজলক্ষ্মী-জসীমউদ্দিন কে ঘিরে পরিচালিত হওয়া জুলাই-আগস্ট গণআন্দোলনের বিভিন্ন ভিডিও যা উত্তরাবাসী দ্বারাই ভিডিও করা হয়েছিল, গান, কবিতা এবং মূকাভিনয় প্রদর্শন করা হওঁয়। এই অনুষ্ঠান পুরোতাই উত্তরার অধিবাসীদের নিজস্ব অর্থায়ন করা হয়েছে। জুলাই কে ঘিরে গরে ওঠা কমিউনিটি এঙ্গগেজমেন্টের অংশ হিসেবেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। কারণ, আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লব কে ধারণ করে রাখতে এবং প্রজন্মান্তরে ছড়িইয়ে দিতে সাংস্কৃতিক গণজাগরণের বিকল্প নেই।

সেই সাথে গত ১ জুলাই তারিখে উত্তরা থেকে ঘোষিত হওয়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্রও পাঠ করে অনুষ্ঠানটি শেষ করা হয়। এই ঘোষণাপত্রে আমরা অন্তর্ভুক্ত করেছি জুলাই বিপ্লবের স্বীকৃতিপ্রদান; আহত এবং শহীদদের সম্মান রাষ্ট্রীভাবে নির্ধারণ এবং তাদের স্মৃতি সংরক্ষণ; জুলাই বিপ্লবের ঘাতকদের সঠিক ও প্রাপ্য বিচার; মিথ্যা মামলার বিরুদ্ধে কঠোর অবস্থান; রাষ্ট্রের স্বচ্ছতা, জবাবদিহিমূলক আচরণ, রাষ্ট্রীয় সকল পর্যায়ে বৈষম্য নিরসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা; স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদ প্রতিরোধে সাংবিধানিক নিরাপত্তা, জনগণের রক্ষণাবেক্ষণ; এবং দ্বিতীয় প্রজাতন্ত্রের স্বীকৃতি।

এই বিভাগের আরও সংবাদ