Uncategorized

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

নাজিম উদ্দীন জনি,সিনিয়র রিপোর্টারঃ মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় ফরহাদ আহম্মেদ রনি(৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিটে মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নিহতের পিতা মাহামুদ সরদার।

এর আগে এ দিন সকাল সাড়ে ১০ টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে তার মৃত্যু হয়। নিহত রনি যশোরের শার্শা উপজেলার বাগুড়ি বেলতলা ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ সরদারের ছেলে।মৃত্যুকালে তিনি পিতা,মাতা,স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

এই বিভাগের আরও সংবাদ

নিহতের পিতা জানান,তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালেশিয়ায় প্রবাস জীবন শুরু করেন তার একমাত্র ছেলে রনি। শুরু থেকে রনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। পরে তার এক সহকর্মী মোবাইল ফোনে তার পরিবারকে খবরটি জানান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান জানান,প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবেন বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ