খুলনার বটিয়াঘাটায় লোকজ এর কৃষির জ্ঞান সনাক্তকরণ ও সংরক্ষণ কর্মশালা


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : বটিয়াঘাটায় লোকজ-এর উদ্যোগে কৃষিতে প্রয়োজনীয় জ্ঞান সনাক্তকরণ ও সংরক্ষণের জন্য কর্মশালা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২৯ জুন ২০২৫ সোমবার বটিয়াঘাটা বিএডিসি মিলনায়তনে কর্মশালাটিতে কৃষির সর্বোত্তম অনুশীলন, নির্দেশিকা, কেস স্টাডি, গল্প বলা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি নিয়ে আলোচনা হয়।অংশগ্রহণকারীরা নাজনিন আক্তার নিপার ভেষজ বাগান, সুব্রত ম-লের মাল্টা ও চুইঝালের চাষ ব্যবস্থাপনা এবং বাসুদেব ম-লের নতুন ধানের জাত উদ্ভাবনের কেসস্টাডি গ্রুপ ওয়ার্কের মাধ্যমে প্রস্তুত করেন এবং উপস্থাপন করেন। একজন সহায়ক সমগ্র কর্মশালাটি ফ্যাসিলিটেড করেছেন।
কর্মশালাটিতে লোকজ-এর নির্বাহী পরিচালক দেব প্রসাদ সরকারের সভাপতিত্ত্বে এবং সমন্বয়কারী পলাশ দাশের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্র নাথ ম-ল, সাধারণ সম্পাদক বিভাষ ম-ল, সাংবাদিক সোহাবর মুন্সি, কৃষির সর্বোত্তম চর্চাকারী স্থানীয় কৃষক সুব্রত ম-ল, নাজনিন আক্তার নিপা, বাসুদেব মন্ডল, শ্যামল সরকার, সুখেন্দু বাঁছাড়, লোকজ-এর মৌফারসের আলম লেনিন, মিলন কান্তি মন্ডল ও দিপংকর কবিরাজ প্রমুখ:।
আলোচনায় কৃষিতে প্রয়োজনীয় জ্ঞান সনাক্তকরণ ও সংরক্ষণের জন্য একটি কাঠামোগত পদ্ধতি অনুসরণ করা হয়। এই প্রক্রিয়াটি জ্ঞান ব্যবস্থাপনার অংশ, যাতে কৃষি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জ্ঞান ধরে রাখা, হালনাগাদ করা এবং কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়। জ্ঞান সনাক্তকরণ, আহরণ, সংগঠিতকরণ, সংরক্ষণ, জ্ঞান হালনাগাদ, বিতরণ এবং প্রয়োগ ও মূল্যায়ণ ধাপগুলো পরিচালনার মাধ্যমে কৃষিতে কৃষকের অর্জিত জ্ঞান মাঠে প্রয়োগ করা যাবে।





