বাগেরহাট

মোংলা পশুর নদীতে লাইটার জাহাজ ডুবি

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলার পশুর নদীতে ৯১৪ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাচামাল) বোঝাই এমভি মিজান ১ নামক একটি লাইটার জাহাজ ডুবেছে। আজ শুক্রবার (২৭ জুন) সকালে বন্দরের পশুর চ্যানেলের সিগনাল বয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোংলা লাইটার শ্রমিক এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু হোসেন ও নৌ পুলিশ জানায়,ভারত থেকে ৯১৪ মেট্রিকটন ক্লিংকার নিয়ে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা লাইটার জাহাজ এমভি কে আলম পশুর নদীতে সিগনাল বয়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়, এ সময় লাইটার জাহাজ এমভি মিজান ১ ঘটনা স্থলে তলা ফেটে তলিয়ে যায়। তবে লাইটার জাহাজে থাকা নাবিকরা সাতরিয়ে তীরে উঠে যায়।

এই বিভাগের আরও সংবাদ

এদিকে লাইটার জাহাজ ডুবিতে বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও সংবাদ