আন্তর্জাতিক

ইরানে ফের আক্রমণ হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি খামেনেয়ীর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ী বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও হামলা চালালে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে।

তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় খামেনেয়ী বলেন, ‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক ঘাঁটিগুলো ইসলামি প্রজাতন্ত্রের নাগালে রয়েছে এবং প্রয়োজন মনে করলে এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে।’

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, এই ধরনের হামলা ভবিষ্যতেও হতে পারে। যদি হামলা চালানো হয়, তাহলে শত্রু ও আগ্রাসীদের এর জন্য চমর মূল্য দিতে হবে।

এই বিভাগের আরও সংবাদ