মোংলায় বিশ্ব পরিবেশ দিবস পালন


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় বিশ্ব পরিবেশ দিবস পালি হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব পরিবেশ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্লাস্টিক- পলিথিন দূষণরোধে পাটের পলিথিন বিতরণ পরিচ্ছন্নতা অভিযান এসব কর্মসূচি পালন করা হয়।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান” শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক’র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক’র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস এর নাজমুস সাদাত সিএনআরএস’র নুসরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।





