আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় তেহরানের পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় আরও একজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। সেদিঘ সাবের নামে ওই পরমাণু বিজ্ঞানীকে প্রধান সড়কের পাশেই হত্যা করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা

সংবাদমাধ্যমটি জানায়, তেহরানের শহরতলির ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশেই বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ পরমাণুবিজ্ঞানী এবং দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ