মোংলায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত


স্টাফ রিপোর্টারঃ মোংলায় দুর্বৃত্তের গুলিতে মোঃ আসিফ নাইম নামে এক যুবক আহত হয়েছে। তার বাম পায়ের উরুতে গুলিবৃদ্ধ হয়।
গতকাল সোমবার (২৩ জুন) সন্ধ্যার দিকে মোংলা বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথেই স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বাইকে করে আসিফ নাইম মোংলা বন্দর মার্কেটে যাওয়ার পথে মোংলা বন্দর এলাকায় দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। ছোড়া গুলিটি সরাসরি আসিফের বাম পায়ের উরুতে এসে লেগে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে যায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং দ্রুততার সাথে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তাৎহ্মনিকভাবে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় আসিফ নাইমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে আসে জরুরি বিভাগ ভর্তি করে। হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক ডা.মোঃ শামিম রেজা দ্রুত প্রাথমিক চিকিৎসা সেবা দেয়
ঐ এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে আইনি প্রকৃয়া চলমান রয়েছে বলে জানায় থানা পুলিশ। পরে রুগীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।





