রাজধানী

বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে: হাজী মোস্তফা জামান

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনে ক্ষমতায় গেলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান।

তিনি আজ শনিবার সকালে (২১শে জুন) রাজধানী উত্তরা ৩ নং সেক্টর রাজলক্ষ্মী মার্কেট সংলগ্ন ভূতের আড্ডা চাইনিজ রেস্টুরেন্টে মোবাইল জার্নালিজম ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: আফাজ উদ্দিন আফাজ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি উত্তরা জোনের সভাপতি মো: হেলাল তালুকদার, ঢাকা -১৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি শেখ মো: মিজানুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর উত্তর বিএনপি’র সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ ও সাধারন সম্পাদক,আরিফুল ইসলাম, মহাযুগের নির্বাহী সম্পাদক, মো:সাইফুল ইসলাম। এছাড়া উত্তরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোস্তফা জামান বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। অতীতে সাংবাদিকতাকে শোষনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকার সাংবাদিক সমাজের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে, সাগর রাণী হত্যাকাণ্ডের তারা বিচার করতে পারে নাই। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তোষামোদি সাংবাদিকতা দেখতে চাই না। আমরা চাই সাংবাদিকেরা রাষ্ট্রের নীতি নির্ধারকের চোখে চোখে রেখে প্রশ্ন করবে। আগামী দিনে যদি আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে সাংবাদিকদের কল্যাণ কাজ করবো এবং উত্তরা প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এই বিএনপির এই সদস্য সচিব।

সভাপতির বক্তব্যে দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক, ফরিদ আহমেদ নয়ন বলেন, সাংবাদিকদের কল্যাণে সবসময় রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা পাশে চাই। এসময় দৈনিক মহাযুগ পত্রিকার আয়োজনে বেসিক মোজো জার্নালিজম ও সাংবাদিকদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে আসার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মোবাইল জার্নালিজম বেসিক প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন , মোজো এডিটর-ইন-চিফ,বাংলাদেশ টাইমস এর সাংবাদিক সাব্বির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিমুল্লাহ ইকবাল।

এই বিভাগের আরও সংবাদ