খুলনা

কেএমপি’র খালিশপুর ও আড়ংঘাটা থানার অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খালিশপুর ও দৌলতপুর থানার অভিযানে ২ জন।সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার হয়েছে। কেএমপি’র খালিশপুর থানা পুলিশের ২০ জুন শুক্রবার খালিশপুর লিবার্টি স্ট্যান্ড মোড় হতে জিআর-০২/২০(সাজাপ্রাপ্ত), খালিশপু-০২(০১)২০ মুলে ৬ মাসের কারাদন্ড এবং ২০০০ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত মফিজুল ইসলাম (৩৩), পিতা-আঃ রব, সাং-ভাংগা টাউন, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-দূর্বার সংঘ ক্লাব, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একইদিনে আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে অপর একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়।

কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশ ২০ জুন শুক্রবার তেলিগাতী এলাকা হতে সিআর-১৮/২২ মূলে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী কাজী আসাদুজ্জামান, পিতা-মৃত কাজী আঃ লতিফ, সাং-তেলিগাতী, থানা-আড়ংঘাটা, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ