আন্তর্জাতিক

মোসাদের এক ‘গুপ্তচরকে’ ফাঁসিতে ঝুলাল ইরান

পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স সোমবার এ তথ্য জানিয়েছে বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তির নাম ইসমাইল ফকরি। এর মধ্য দিয়ে গত কয়েক সপ্তাহে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

এই বিভাগের আরও সংবাদ

ইরানের বিচারবিভাগ-সংশ্লিষ্ট বার্তা সংস্থা মিজান অনলাইনের খবরে বলা হয়েছে, ইরানের সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখায় ইসরায়েলি গুপ্তচর সংস্থার এক ‘ছদ্মবেশী এজেন্টের’ ফাঁসি কার্যকর করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসমাইল ফকরি মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এবং ইরানের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য পাচার করতেন বলে অভিযোগ।

২০২৩ সালের ডিসেম্বরে ইরানি কর্তৃপক্ষ ফকরিকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, তার ফাঁসি ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘বড় ধরনের আঘাত’ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ