আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে ‘খুব বেশি কিছু করেনি, এখনো সংযম দেখাচ্ছে ইরান’

ইরান এখনো ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি প্রতিশোধমূলক কিছু করেনি বলে দাবি করেছে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রধান জামাল আবদি।

তিনি আল জাজিরাকে বলেন, ‘ইরান এখন পর্যন্ত আমেরিকার ঘাঁটি বা সেনাদের ওপর কোনো হামলা চালায়নি। এটা প্রমাণ করে যে ইরান এখনো সংযম দেখাচ্ছে।’

এই বিভাগের আরও সংবাদ

তিনি আরও বলেন, ইরান এখন পর্যন্ত হরমুজ প্রণালীও বন্ধ করেনি। আবার ইরান এখনো বলেনি যে তারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে বা সব পরিদর্শকদের বের করে দিচ্ছে। তারা এসব সিদ্ধান্তে সহযোগিতা কমিয়েছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি তা বন্ধ করেনি। ভবিষ্যতে যেন সমাধানের রাস্তা খোলা থাকে সে চেষ্টাই করছে ইরান।

জামাল আবদি জানান, এই সংযম কতদিন থাকবে তা বলা মুশকিল। অনেকে ভাবছে, যদি ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে, তাহলে ইরান হয়তো শেষ পর্যন্ত পরমাণু বোমা বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যা তারা গত ৩০ বছরেও করেনি।

এই বিভাগের আরও সংবাদ