খুলনা
খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিইউসি’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর এলাকায় সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে “কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড” (সিইউসি) নামে সামাজিক সংগঠন।
এই সংগঠনের উদ্যোগে ১৪ জুন শনিবার দুপুরে খুলনা মহানগরীর সাউথ সেন্ট্রাল রোডে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ছোট্ট সোনামণিরা পুলিশ কমিশনারকে কাছে পেয়ে আনন্দঘন সময় উপভোগ করে। পুলিশ কমিশনার ও তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।





