কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাংস চুরির অপবাদে নারীর চুল কেটে নির্যাতন

কুষ্টিয়া প্রতিনিধি: মাংস চুরির অপবাদে কুষ্টিয়ায় রিনা খাতুন নামের এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এসময় ভূক্তভোগী ওই নারীকে গাছের সাথে বেধেঁ চালানো হয় অমানবিক নির্যাতন, কেটে দেওয়া হয় মাথার চুলও। ভাংচুর ও লুটপাট করে বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয় তালা।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। গত সোমবার রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামে রিনা খাতুন নামে এক মধ্য বয়সী নারীকে মাংস চুরির অপবাদ দিয়ে করা হয় অমানবিক নির্যাতন।

শিলাইদহের ইউপি সদস্য শাহ আলমের নির্দেশে প্রতিবেশী রিপন আলী, স্ত্রী মুক্তি খাতুন ,কাশেম আলী সহ স্থানীয় বেশ কয়েকজন মিলে ওই নারীকে গাছের সাথে বেধেঁ চালায় অমানবিক নির্যাতন। কেটে দেওয়া হয় মাথার চুলও। ভাংচুর ও লুটপাট করে বাড়িতে ঝুলিয়ে দিয়েছে তালা।

ভূক্তভোগী রিনা খাতুন এখন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এবিষয়ে রিনা খাতুন জানান, আমার নির্যাতন করেছে, পিঠ কেটে দিয়েছে। মাথার চুলও কেটে দিয়েছে। এমন নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। এদিকে সাধারণ মানুষ বলছে, মাংস চুরির অপবাদে যে মহিলার চুল কেটে নির্যাতন করা হয়েছে, এটা অমানবিক। যে অপরাধী হবে তাকে আইনের আওতায় আনতে হবে। এভাবে নির্যাতন চালানো ঠিক নয়।

অভিযুক্তদের দাবী, ইউপি সদস্য শাহ আলমের নির্দেশে রিনা খাতুনকে গাছের সাথে বেধেঁ রাখলেও কোন নির্যাতন করেননি তারা। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে সবকিছু অস্বীকার করছেন মেম্বার শাহ আলম। নারীকে নির্যাতনের ঘটনায় মেম্বার শাহ আলম বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এবিষয়ে তিনি কিছুই জানেন না। নির্যাতনের ঘটনায় ভূক্তভোগী ওই নারী ৭ জনকে এজাহার নামীয় আসামী করে মামলা করেছে কুমারখালী থানায়। এতে আরও অজ্ঞাত আসামী করা হয়েছে ৫ থেকে ৭ জনকে।

ঘটনার বিষয়ে কুমারখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, নির্যাতনের সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীঁ আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও সংবাদ