খুলনা

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ৩ জন গ্রেফতার

খুলনা ব্যুরো : খুলনা জেলার রূপসা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পুলিশ ১০ জুন মঙ্গলবার রূপসা উপজেলার বাগমারা এলাকার পারভেজ, রাতুল ও মাসুদ নামের ৩ জনকে গ্রেফতার করেছে।

পরিবারের দাবি, সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী মিরাজকে যৌথবাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধেই এই হামলা চালিয়েছে অভিযুক্ত পারভেজ, রাতুল ও মাসুদ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, এব্যাপারে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে।

প্রসঙ্গত, ৭ জুন শনিবার যৌথবাহিনী এক অভিযানে গ্রেনেড বাবুর ২ সহযোগীসহ ৩ জনকে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ গ্রেফতার করে।

এই বিভাগের আরও সংবাদ