খুলনায় ঈদের প্রধান জামাত খুলনা টাউন মসজিদে, সকাল সাড়ে ৭ টায়


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : প্রতিকুল আবহাওয়ার কারণে ৭ জুন শনিবার খুলনা সার্কিট হাউজ ময়দানের পরিবর্তে ঈদের জামাত পূর্ব নির্ধারিত সময়ে (সকাল সাড়ে ৭ টায়) খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রথম এবং প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হবে । খুলনা টাউন জামে মসজিদে আরও দুটি ঈদ জামাত হবে যথাক্রমে সকাল সাড়ে ৮টা এবং সকাল ১০টায়।
৬ জুন শুক্রবার খুলনা সার্কিট হাউস মাঠের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে খুলনা বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার সাংবাদিকদের এ কথা জানান।
খুলনার দ্বিতীয় বড় জামাতের আয়োজন করা হয়েছে সকাল ৭টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সাতটায় ও দ্বিতীয় জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে।
ইকবাল নগর জামে মসজিদে সকাল সাতটায় একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায়।
রূপসা স্ট্র্যান্ড রোডস্থ বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সে সকাল সাড়ে সাতটায় এবং রূপসা ফেরিঘাটস্থ যহরত আবু বক্কর সিদ্দিকী (রা:) জামে মসজিদে সকাল সাড়ে সাতটায় একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর সোনাডাঙ্গা হাফিজ নগর মসজিদে আমানাতে সকাল সাতটায় একটিমাত্র জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত সরকারি বিএল কলেজ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে কলেজ মসজিদে একই সময় অনুষ্ঠিত হবে।
খুলনায় আহলে হাদিস সংগঠনের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহীদ হাদিস পার্কে সকাল ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে খুলনা মহানগরীর সিটি আহলে হাদিস জামে মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে। নগরীর দৌলতপুর কলেজের পার্শ্বে অবস্থিত পাবলা আহলে হাদিস জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এছাড়া খুলনার আড়ংঘাটা এলাকার আহলে হাদিস জামে মসজিদ ঈদগাহে জামাত শুরু হবে সকাল ৬টায়।
খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন ঐতিহ্যবাহী পাবলা সবুজ সংঘ ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকুল থাকলে একই সময়ে সবুজ সংঘ মসজিদ আল আবেদীনে অনুষ্ঠিত হবে বলে মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।





