পরিবেশ দিবসে কুড়িগ্রামের উলিপুরে অরণ্যের উদ্যোগে নিমগাছের চারা বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক সংগঠন “অরণ্য” এর উদ্যোগে নিমগাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার গুনাইগাছ মোড়ে খেয়ারপাড় সেতু সংলগ্ন সামাজিক সংগঠন অরণ্য এর উদ্যোগে ২শ ৫০টি নিমগাছের চারা রাস্তায় চলাচলকারী বিভিন্ন এলাকার ইজি বাইক ও রিক্সা চালকদের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠন এর উপদেষ্টা নুর আমীন, রবিউল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক জামিউল ইসলাম, উপজেলা সভাপতি নুরুন্নবী আজাদ ও শিক্ষক ও সাংবাদিক হাফিজুর রহমান সেলিম সহ সংগঠনের সদস্যবৃন্দ।
অরণ্যের উপদেষ্টা নুর আমীন বলেন, বিগত দশ বছর ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ঈদগাঁহ মাঠ, মসজিদ,মন্দির, গির্জা ও শ্বশান সহ এলাকায় বৃক্ষরোপণ ও গাছ বিতরণ করে আসছেন এ সংগঠনটি।
এরই ধারাবাহিকতায় আজ ৫ মে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঔষধি গাছ নিম গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে। এ গাছের অনেক গুনাগুন ও উপকারীতা আছে বিধায় এ গাছের চারা বিতরণ করা হচ্ছে। পাশা-পাশি যে সমস্ত গাছ পরিবেশের ক্ষতি করে সেই সমস্ত গাছ রোপন করা থেকে বিরত থাকার জন্য জনসাধারনের নিকট লিপলেট বিতরন করা হয়।



