খুলনায় বর্ণ্যাঢ্য আয়োজনে UN Peacekeepers Day-2025 উদযাপন


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান: জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শাক্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও অসামান্য অবদান স্মরণীয় করে রাখতে প্রতিবছর আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস (UN Peacekeepers Day) পালন করা হয়। ২০০২ সাল হতে প্রতিবছর মে মাসের ২৯ তারিখ দিবসটি নানা আয়োজনে উদযাপিত হয়। ২৯ মে বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনী খুলনা অঞ্চলের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বর্ণ্যাঢ্য আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ (UN Peacekeepers Day) উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জনাব শাহীন রহমান এবং বিশেষ অতিথি হিসেবে অংশ নেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার।
দিবসটির তাৎপর্য সর্বস্তরের জনসাধারণের কাছে তুলে ধরতে সকাল ৭:৪৫ ঘটিকায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি নগরীর শিববাড়ী মোড় হতে শুরু হয়ে নিউমার্কেট-জোড়া গেইট-এনপি চেক পোস্ট প্রদক্ষিণ করে বানৌজা তিতুমীর ঘাঁটির মেইন গেইট এসে শেষ হয়। এরপর তিতুমীর ঘাঁটির ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে শান্তির প্রতীক পায়রা ও বেলুন অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।





