বাগেরহাট

বাগেরহাটে সুবিধাবঞ্চিত কিশোরী এবং তরুণীদের ক্ষমতায়ন করা ও চাকরি মেলা অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে সুবিধাবঞ্চিত কিশোরী এবং তরুণীদের ক্ষমতায়ন করা ও চাকরি মেলা অনুষ্ঠিত। চাকরি মেলা বাজার-চালিত স্থানান্তরযোগ্য দক্ষতার জন্য ইকো সিস্টেম ভিত্তিক বিকল্প শিক্ষা কর্মসূচি (ALP) এর মাধ্যমে সবচেয়ে কম সময়ে সুবিধাবঞ্চিত কিশোরী এবং তরুণীদের প্রশিক্ষণ দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO) ও ইউনিসেফ এর সহযোগিতায় বাগেরহাটে বুধবার (২৮ মে) দুপুরে জেলার স্বাধীনতা উদ্যানে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান, , উপ-পরিচালক (রেটিং) মহিলা বিষয়ক অধিদপ্তর সাহেলা পারভেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানসহ প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

এসময় বক্তারা বলেন, নারী মুক্তির অন্যতম পথ হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের জড়িত করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশগ্রহণ থাকলে নারীরা আত্মবিশ্বাসী হবেন। নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে, নারীদের কাজের সুযোগ দিতে হবে।##

এই বিভাগের আরও সংবাদ