খুলনা

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় ট্রাক খাদে, চালকের মৃত্যু

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা জেলার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় খাদে পড়ে গিয়ে আজহারুল (১৮) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। ২৬ মে সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ডুমুরিয়া থানাধীন ঝিলেরডাঙ্গা নিঝুমপুরে উক্ত ঘটনটি ঘটে।

নিহত ট্রাক চালক ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামের মুসলমানপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে। নিহত ট্রাক চালকের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: ফজলুল করিম বলেন, সকাল সাড়ে ৯ টার দিকে ট্রাকে ইট বোঝাই করে আজহারুল খুলনা মহানগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। অপরদিকে বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে ডুমুরিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে দু’টি বাহন ঝিলেরডাঙ্গা নিঝুমপুর নামক স্থানে পৌঁছালে বাসটি ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ