খুলনা
কেএমপি’র অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : কেএমপি’র খালিশপুর থানা পুলিশ গত ২৪ মে শনিবার সকালে গোয়ালখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর থানার মামলা নং-৩, তারিখ-৪/০৪/২০০৯, জিআর নং-৪৫৫/০৯ মূলে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মরিয়ম, স্বামী-সিদ্দিক দেওয়ান, সাং-মুজগুন্নী উত্তরপাড়া, থানা-খালিশপুর, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেএমপি’র হেডকোয়ার্টারের মিডিয়া সেল এর এক বিজ্ঞপ্তিতে উক্ত তথ্য জানানো হয় ।





