বাগেরহাট

মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৪ মে) দুপুর ১২টায় বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউপি প্রশাসনিক কর্মকর্তা অপূর্ব কুমার হালদারের পরিচালনায় ও ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস এর সভাপতিত্বে এ বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

সভায় উল্লেখ করা হয় আগামী অর্থ বছরের জন্য মোট আয়- ৩,৫২,০৮,৩৩৬ (তিন কোটি বায়ান্ন লক্ষ আট হাজার তিনশত ছত্রিশ) টাকা। মোট ব্যয়- ৩,৫০,৮৮,৬৩৬(তিন কোটি পঞ্চাশ লক্ষ আটাশি হাজার ছয়শত ছত্রিশ) টাকা এবং উদ্বৃত্ত- ১,১৯,৭০০(এক লক্ষ উনিশ হাজার সাতশত) টাকা। টাকার বার্ষিক বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষনা ও উপস্থাপন করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা অপূর্ব কুমার হালদার। মোট আয়- ৩,৫২,০৮,৩৩৬(তিন কোটি বায়ান্ন লক্ষ আট হাজার তিনশত ছত্রিশ) মোট ব্যয়- ৩,৫০,৮৮,৬৩৬(তিন কোটি পঞ্চাশ লক্ষ আটাশি হাজার ছয়শত ছত্রিশ)
উদ্বৃত্ত- ১,১৯,৭০০(এক লক্ষ উনিশ হাজার সাতশত)

এসময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়িরাডাঙ্গা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান,বুড়িরডাঙ্গা ইউপি জামায়াত ইসলামি সভাপতি মোঃ সোলায়মান,বুড়িরডাঙ্গা ইউপি বিএনপি সাধারণ সম্পাদক পংকজ বিশ্বাস,বুড়িরডাঙ্গা ইউপি ছাত্র প্রতিনিধি মোঃ ইব্রাহিম শেখ, পরমানন্দ বিশ্বাস,প্রদীপ গোলদার,বিজয় কৃষ্ণ বাওয়ালী,শেখ রাহাত, শেখ জিয়া,সোয়াইব ইসলাম বাবু,শাহানা আক্তার,ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ