খুলনা
খুুলনায় দূর্নীতি দমন কমিশনের গণশুনানী ২৫ মে


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে জনগণের জন্য নির্ধারিত সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধের মান বজায় রাখার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক)কতৃক আয়োজিত গণশুনানি আগামী ২৫ মে রবিবার সকাল নয়টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) হাফিজ আহসান ফরিদ। খুলনা তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে গণশুনানীর বিষয়টি জানানো হয়।





