রাজশাহী

বগুড়ায় তারুণ্যের সমাবেশ সফল করতে পুঠিয়ায় যুবদলের প্রস্তুতি সভা

ব্যুরো রাজশাহীঃ আগামী ২৪ মে বগুড়া ও রংপুরে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে পুঠিয়ায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

(আজ ২০ মে) মঙ্গলবার পিএন উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল সরকার ডিকো।

আগামী ২৪ মে বগুড়া ও রংপুরে বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে বিভিন্ন দিক নির্দেশনা ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা যুবদলের এই নেতা। তিনি বলেন সকল ভেদাভেদ ভুলে ঐক্যের বিকল্প নেই। ত্যাগী ও রাজপথের সৈনিকদের মূল্যয়ন করা হবে।

সাবেক আহবায়ক পুঠিয়া পৌর যুবদল নেতা নেফাউর রহমান সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাজ্জাদ হোসেন লাবিবের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরুন্য কুসুম,শাহনেওয়াজ খুরসিদ ও ফারুক রায়হান,এছাড়াও উপস্থিত ছিলেন মাসুদ রানা মন্ডল সদস্য রাজশাহী জেলা যুবদল,দেলোয়ার হোসেন আল আমীন সরকার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পুঠিয়া উপজেলা যুবদল, ওয়াসিম, মাহমুদুর রহমান সোহেল সাবেক যুগ্ম আহবায়ক পুঠিয়া উপজেলা যুবদল, মাহার ফকির সাবেক যুগ্ম আহবায়ক পুঠিয়া পৌর যুবদল, মোঃ ফয়েজ আহম্মেদ সাবেক যুগ্ম আহবায়ক পুঠিয়া পৌর যুবদল, আলিফ হোসেন দ্বীপ সাবেক যুগ্ম আহবায়ক পুঠিয়া পৌর যুবদল, সামসুজ্জদোহা বাবু সাবেক যুগ্ম আহবায়ক পুঠিয়া পৌর যুবদল, আহসান হাবিব পুঠিয়া উপজেলা যুবদল। শিলমাড়িয়া ইউনিয়ন যুবদল নেতা মিঠু,মান্জুর এছাড়াও উপজেলা ও পৌরসভার যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ