Uncategorized

করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: ফারুক

মানবিক করিডর নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, করিডর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।

শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

ফারুক বলেন, ‘সরকারের গুরু দায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।’

মানবিক করিডর নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘করিডর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেয়া।’

তিনি আরও বলেন, ‘আবদুল হামিদের দেশত্যাগ এবং সাম্য হত্যার ঘটনা তদন্ত করে লাভ নেই। কাউকেই আর ফেরানো যাবে না। দেশে শান্তিশৃঙ্খলা ফেরাতে নির্বাচন প্রয়োজন।’

এই বিভাগের আরও সংবাদ