খুলনা

খুলনার রয়্যাল মোড় থেকে বটিয়াঘাটা যুবলীগ সদস্য গ্রেফতার

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মহানগরীর হোটেল রয়্যাল মোড় থেকে বটিয়াঘাটা উপজেলা যুবলীগের সদস্য মো: সোলায়মান মোড়লকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ১৪ মে বুধবার বেলা ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা খুলনা মহানগরীর খালিশপুর থানার অন্তর্গত ছোট বয়রা এলাকার মো: কালাম মোড়লের ছেলে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ( ওসি, ডিবি, কেএমপি) তৈমুর ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সোলায়মান মোড়ল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলন ব্যাহত করার জন্য বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে। তাছাড়া গত বছর ১২ ডিসেম্বর খুলনা সদর থানায় দায়ের হওয়া ১৯ নং মামলার সন্দিগ্ধ আসামি।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ