খুলনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ৬ মে মঙ্গলবার প্যারেডে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন, প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন ফারহান-উল-ইমাম, সহকারী পুলিশ সুপার(শিক্ষানবিশ), খুলনা জেলা পুলিশ।
পুলিশ সুপার মহোদয় প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসের কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, খুলনা মহোদয়। অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিবিধ বিষয়ে পুলিশ সুপার মহোদয় শোনেন এবং তদসংশ্লিষ্ট ইনচার্জগণকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন এস, এম, আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার- (প্রশাসন ও অর্থ), শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি), আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার,(ট্রাফিক), মোঃ হাফিজুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), মোঃ মফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, (সি-সার্কেল), মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খুলনা জেলাসহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জগণ অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।





