মালয়েশিয়ায় অভিযানে ১২৭০ বিদেশি নাগরিক এবং ১১ মালিককে আটক


মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান এবং এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করাসহ অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে ১২৭০ জন বিদেশি নাগরিক এবং ১১ জন মালিককে আটক করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (৭ মে) ২০২৫ মালয়েশিয়ার ১৬ টি জায়গায় অভিযান চালিয়ে মোট ২,৭৫৬ জনের নথিপত্র চেক করে ১,২৭০ জন বিদেশী নাগরিক এবং ১১ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
আজ সকাল ১০.২৫ টা থেকে সাইবারজায়ার আশেপাশের একটি নির্মাণ স্থানে একটি অভিযান চালানো হয়েছে, যেখানে বিভিন্ন পদের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। জনসাধারণের অভিযোগ এবং ঝুঁকির ভিত্তিতে, অপারেশন টিমকে ঘটনাস্থলে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সাথে ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহাও যোগ দিয়েছেন।
মোট ২২৩ জন ব্যক্তির কাগজ যাচাই বাছাই করা হয়েছে। এর মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনামের নাগরিক এবং ২৫ থেকে ৫০ বছর বয়সী স্থানীয় নাগরিক রয়েছেন। প্রাথমিক তদন্তের ফলে, বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ১২৯ জন বিদেশী নাগরিককে আটক করা হয়েছে।
এ সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নির্মাণস্থলের পিছনে গভীর ড্রেনে ঝাঁপ দেয়ায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশির পা ভেঙে যায়।
আটকারিদের জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবাইকে ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলে জানানো হয়।





