ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে অবনমন ভারতের

আইপিএল চলছে পুরোদমে, আর এই সময়ে কোনও আন্তর্জাতিক সিরিজ নেই ভারত দলের। এর মধ্যেই আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে এক ধাপ নিচে নেমে গেছে রোহিত শর্মার দল। সোমবার নতুন করে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি—এই তিন ফরম্যাটের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। সেখানেই এ দুঃসংবাদ পেল ভারত।

টেস্টে এতদিন তৃতীয় স্থানে থাকা ভারত এখন নেমে গেছে চতুর্থ স্থানে। একটানা দুই টেস্ট সিরিজে হেরেছে দলটা। প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে, এরপর অস্ট্রেলিয়ার মাটিতে হার। দেরিতে হলেও এর প্রভাবই টের পাচ্ছে ভারত। দলটির রেটিং পয়েন্ট এখন ১০৫।

এই বিভাগের আরও সংবাদ

শীর্ষে আছে অস্ট্রেলিয়া, ১২৬ পয়েন্ট নিয়ে। আর ইংল্যান্ড দুই ধাপ এগিয়ে উঠে গেছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ১১৩। দক্ষিণ আফ্রিকা এক ধাপ নিচে নেমে গেছে তৃতীয় স্থানে, পয়েন্ট ১১১।

তবে সাদা বলের ক্রিকেটে ভারতের অবস্থান ঠিকই আছে। ওয়ানডেতে এখনো শীর্ষে আছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১২৪। নিউজিল্যান্ড আছে দ্বিতীয়, পয়েন্ট ১০৯। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টিতেও শীর্ষে আছে ভারত। সূর্যকুমার যাদবদের রেটিং পয়েন্ট ২৭১। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া (২৬২) আর তৃতীয় স্থানে ইংল্যান্ড (২৫৪)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আর ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারত এখন দুই ফরম্যাটেই এক নম্বরে।

এই বিভাগের আরও সংবাদ