খুলনা
কেএমপি’র অভিযানে মদ ও গাঁজাসহ গ্রেফতার ২


আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ ৩ মে শনিবার সকালে দৌলতপুর থানাধীন কালীবাড়ী মন্দির এলাকা থেকে শিবু পদ দে(৬০), পিতা-মৃত: রশিক লাল, সাং-মহসিন মোড়, থানা-দৌলতপুর, খুলনাকে ৩০ লিটার মদসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপর এক অভিযানে দৌলতপুর থানা পুলিশ ২ মে শুক্রবার বিকালে নতুন রাস্তা এলাকা থেকে ১) রফিকুল ইসলাম (৩৩), পিতা-মৃত: শাহাদাত হোসনে, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর, খুলনাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩ মে শনিবার কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোল্লিখিত তথ্য জানানো হয় ।





