ভোলা

দেড়যুগ পর ইলিশায় জামাতে ইসলামীর গণ-সমাবেশ অনুষ্ঠিত

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে দেড়যুগ পর ঐতিহাসিক নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিশাল গণ-সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ইলিশা ইউনিয়ন শাখা।

২৩শে এপ্রিল বিকালে ইলিশা ৫নং ওয়ার্ডের নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ

সমাবেশ সফল করতে ইলিশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামাতে ইসলামীর নেতাকর্মীরা মিছিলে মিছিলে অংশ নিয়েছে সমাবেশে।

জামাতে ইসলামীর গণ-সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি মোঃ আরিফ হোসেন এর সঞ্চালনায় আমির মোঃ ছালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামাতে ইসলামীর নেতা একেএম ফখরুদ্দিন খান রাজি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর ভোলা জেলার নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা শুরা ও কর্ম-পরিষদ সদস্য আলহাজ্ব মাষ্টার নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলার আমির মাওলানা কামাল হোসেন, সেক্রেটারি মাওলানা আবদুল গাফফার, জামাতে ইসলামীর সদর উপজেলার সহকারী সেক্রেটারি আবু জাহান কবির, মাওলানা আবদুল বারি,জামাতের ইসলামীর নেতা মাষ্টার সিদ্দিকুর রহমানপ্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ