মালয়েশিয়ায় স্ট্রোকে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু


মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া: মালয়েশিয়া প্রবাসী মো: মোস্তফা ভুইয়া গত ১৬ই এপ্রিল ২০২৫ ইন্তেকাল করেন।ডাক্তারি পরীক্ষার পর জানা যায়—তিনি রাতে স্ট্রোক করে মারা যান।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার জন্মস্থান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়
উনার চাচাতো ভাই Klang থানায় একটি জিডি করেছেন এবং দেশে লাশ প্রেরণের জন্য একটি স্থানীয় মালয়েশিয়ান কোম্পানির সাথে চুক্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার ২২/০৪/২৫ইং তারিখে তার লাশ দেশে পাঠানো হয়।
মালয়েশিয়া প্রবাসী মোস্তফা ভাইয়ের মৃত্যুর সংবাদটি লাখো বাঙ্গালী প্রবাসী মনে কষ্ট তৈরি করে কারণ অত্র সেলানগর এলাকার কেলাং এরিয়ার কিছু প্রবাসী সর্বপ্রথম বিভিন্ন WhatsApp গ্রুপ ও স্যোসাল মিডিয়ায় পোস্ট করে যে উনি অবৈধ থাকায় উনি মৃত্যুবরণ করলে তার রুমমেট তাহার লাশ বাহিরে রেখে যায়।
পরবর্তীতে অনেক বাঙালি ক্ষোপ প্রকাশ করেন যে সেই সকল রুমমেটদের প্রতি এবং অনেকে মনে মনে বাঙালি জাতিকে মনে মনে গালি দেন । কিন্তু পরবর্তীতে আমিসহ মালয়েশিয়া JNC গ্রুপের এনামুল হক ভাই মিলে ঘটনা স্থলে যাই এবং উনার আপন ও চাচাতো ভাইদের সাথে কথা বলি এবং আসল ঘটনা জানার চেষ্টা করি । পরে উনাদের সাথে কথা বলে জানতে পারি যে,
মৃত্যুর দুদিন আগে মোস্তফা ভাই একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করে ছিল এবং তাদের সঙ্গে বলে ছিল এই কাজ ছেড়ে দেবে । তাই হুটহাট করে রুমমেটদের উপর দোষ চাপানো যায় না এবং বিষয়টা পুরোপুরি কর্নফার্ম হওয়ার জন্য আমরা আশেপাশের CCTV চেক করার পরামর্শ দিয়ে থাকি।
পরবর্তীতে পাশের CCTV ও অন্যান্য স্যোশাল মিডিয়া পর্যবেক্ষণ করে দেখা যায় সেদিন মোস্তফা সকাল বেলা বাসা থেকে বের হয়েছিলেন অন্য জায়গায় যাওয়ার জন্য এবং উনি উনার যাবতীয় জিনিসপত্র এক সাথে নিয়ে বের হোন এবং রাস্তায় হঠাৎ করে স্ট্রোক করেন এবং সেখানে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়েন । আশেপাশের কয়েকজন মানুষ চেষ্টা করে ছিল মুখে পানি দেওয়ার জন্যে কিন্তু মালাকুল মউতের কাছে হেরে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন।আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার পরিবারের সবাইকে ধৈর্য্য ধারণের তৌফিক দান করুন ।
তাই সকল প্রবাসীদের বলবো, মোস্তফা ভাই স্বাভাবিক ভাবে স্ট্রোক করে মারা যান । কোন বাঙালি রুমমেট বাহিরে ফেলে রেখে যায় নি । উনার লাশ দেশে পাঠানোর জন্য উনার আপন ও চাচাতো ভাইয়েরা এক কোম্পানির সাথে কন্টাক্ট করেছে । আশাকরি সামনের সপ্তাহে উনার জন্মস্থান শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় পৌঁছে যাবে ।
আর আমরাও মালয়েশীয় প্রবাসীরা ও JNC মালয়েশিয়া চ্যাপ্টারের সাথে মিলে উনার পরিবার ও সন্তানদের জন্য অনুদান সংগ্রহ করা হয়।এবংআগামী সপ্তাহে সেই অনুদানের টাকাও পৌঁছে দেওয়া হয়।
মরহুমের পরিবার সম্পর্কে কিছু তথ্য:
উনার দেশের বাড়িতে স্ত্রী ও দুই কিশোর সন্তান রয়েছে। বড় ছেলের বয়স ১১ বছর, ছোটটির বয়স ৮ বছর — উভয়েই মাদ্রাসায় পড়াশোনা করে। পরিবারের অভাবের কারণে তিনি ১.৫ বছর আগে টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় এসে অবৈধভাবে শ্রমিকের কাজ করছিলেন।





