বাগেরহাট

মোংলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ পালিত

সুমন,স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলা উপজেলা প্রসাশনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বাঙালীর প্রাণের উৎসব ১৪৩২ বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বিএনপির আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের হয়ে মোংলা পোর্ট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বরে স্থানে এসে শেষ হয়।

এসময়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলি, পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখসহ সরকারী দপ্তরের কর্মকর্তাগণ,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শাড়ী-পাঞ্জাবী পরে রং-বেরঙ্গের প্লেকার্ড-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। উপজেলা চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ