বাগেরহাট
মোংলায় নদী থেকে ভাসমান নারীর মরদেহ উদ্ধার


সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলায় নদী থেকে ভাসমান এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ রবিবার(১৩ এপ্রিল) সকালে স্থানীয়দের সহায়তায় ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড় থেকে অজ্ঞাত ভাসমান নারীর অর্ধগলিত এ মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ ।
স্থানীয়রা জানান, মোংলার ঘষিয়াখালি চ্যানেলের নদীর পাড়ে মরদেহটি ভাসমান অস্থায় দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মোংলা নৌ পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির নাম বা পরিচয় জানা যায়নি।
এবিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, এখনো কিছু বলা যাচ্ছে না, লাশটি যেহেতু অজ্ঞাত। সুরতহাল করার পরে পাওয়া যাবে ঘটনা। লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।





