রাজধানী

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৪৯ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৪৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, বুধবার (৯ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এ মামলা করা হয়। এ ছাড়াও ২৭৪ গাড়ি ডাম্পিং ও ১১৭টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ