রাজশাহী

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যার প্রতিবাদে চারঘাটে বিক্ষোভ মিছিল

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে চারঘাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি চারঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মডেল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নাজমুল হক, জেলা নায়েবে আমীর মইনুল হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারী শফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার আমীর আবুল কালাম আজাদ, সেক্রেটারী আইয়ুব আলী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চারঘাট উপজেলা সভাপতি শেরে আলমসহ অংগসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মুসোলমানগন অংশগ্রহন করেন।

সভায় বক্তারা ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলী দখলদার বাহিনীর দ্রæত হামলা বন্ধের দাবী জানান। এছাড়াও বিশ^ মানবতার এই দুর্দিনে সবাইকে ফিলিস্তিনীদের পাশে দাড়াতে এবং যুদ্ধ বিরতি লঙ্ঘন এর দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরাইলকে বিচারের মুখোমুখি করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ