লাখো পূণ্যার্থী ভক্তবৃন্দের উপস্থিতিতে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপিত


রনজিত কুমার পাল (বাবু), সিনিয়র রিপোর্টার: বাংলাদেশের একটি ঐতিহাসিক হিন্দু তীর্থস্থান লাঙ্গলবন্দ ।দেশ-বিদেশ থেকে আগত লাখো পূর্ণার্থী ভক্তবৃন্দের উপস্থিতিতে মহাষ্টমী স্নানোৎসব -২০২৫ পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে নিরাপদে ও নির্বিঘ্নে স্নানোৎসব সুসম্পন্ন হয়েছে।
শনিবার (৫ এপ্রিল -২০২৫)নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উপলক্ষে প্রধান অতিথি হিসেবে লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শন করেন অন্তবর্তীকালীন সরকারের – মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী।
এ’সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক- জাহিদুল ইসলাম মহোদয়,জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বন্দর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোস্তাফিজুর রহমান, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা কানিজ ফারজানা শান্তা, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নাঃগঞ্জ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহাতীর্থ লাঙ্গলবন স্নান উদযাপন ফ্রন্ট এর আহবায়ক অপর্ণা রায়, সদস্য সচিব জয়কে রায় চৌধুরী বাপ্পি, উপদেষ্টা ননী গোপাল সাহা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, এড. রাজিব মন্ডলসহ লাঙ্গলবন্দ স্নান উৎসব আয়োজনে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় আছে। এ দেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই।
লাঙ্গলবন্দ স্নানোৎসবে আগত পূর্ণার্থী ভক্তবৃন্দের জন্য বাংলাদেশের শতাধিক সনাতনী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন সেবা ক্যাম্পের মাধ্যমে নানা প্রকার সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
লাঙ্গলবন্দ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সোনারগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি পবিত্র হিন্দু তীর্থস্থান। চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। এ সময় অসংখ্য পুণ্যার্থী এখানে পুণ্যস্নানের জন্য আসেন। কিংবদন্তি অনুসারে, লাঙ্গলবন্দের এ জলধারায় স্নান করে পরশুরাম মুনি পাপমুক্ত হয়েছিলেন। শাস্ত্রোক্ত পরশুরাম মুনির পাপমুক্তির কথা স্মরণ করেই বহু বছর ধরে পুণ্যার্থীরা এই অষ্টমী-পুণ্যস্নান করে আসছেন। মনে করা হয় চৈত্রমাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জগতের সকল পবিত্র স্থানের পুণ্য ব্রহ্মপুত্র নদে মিলিত হয়। ব্রহ্মপুত্র নদে স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা, পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করা হয়।
প্রতিবেশী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপসহ দেশি-বিদেশি পুণ্যার্থীরা লাঙ্গলবন্দে পুণ্যস্নানে আসে।
আগত ভক্তবৃন্দ যাতে নির্বিঘ্নে পুণ্যস্নান করতে পারেন সেজন্য এখানে অনেক ঘাট নির্মাণ করা হয়েছে। এই বাঁধানো ঘাটগুলোর বিভিন্ন নান্দনিক নাম রয়েছে। যেমন – অন্নপূর্ণা ঘাট, প্রেমতলা ঘাট, জয়কালী ঘাট, বরদেশ্বরী ঘাট, গান্ধী ঘাট, শংকরঘাট, কালীদহ ঘাট, শিখরী ঘাট ইত্যাদি। এই ঘাটগুলোর পাশাপাশি এখানে অনেক মন্দির ও আশ্রম গড়ে উঠেছে।
লাঙ্গলবন্দ স্নানোৎসবে পর্যাপ্ত নিরাপত্তা বিধান করা হয়। সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সেনাবাহিনীর প্রয়োজনীয় সদস্য নিয়োজিত করাসহ
পোশাকে-সাদাপোশাকে হাজারোর অধিক পুলিশ মোতায়েন করা হয়। পুণ্যার্থীদের আনাগোনার কারণে মহাসড়কে গাড়ির চাপ বাড়ে ফলে যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে শতাধিক ট্রাফিক পুলিশ কাজ করে।





