বাগেরহাট

বাগেরহাটে ঈদ-উল- ফিতর এর প্রধান জামাত ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে অনুষ্ঠিত

সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটে অবস্থিত বিশ্বঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ষাট গম্বুজ মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়, প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত ৮ টা ১৫ এবং সর্বশেষ জামাত ৯ টায়।

ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন হযরত মুহাম্মদ মাওলানা হাফিজ খালিদ। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাট গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মোঃ নাসির উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন হযরত মুহাম্মদ মাসুম বিল্লাহ।

ঈদের জামায়াতে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ