বাগেরহাট

ইন্দুরকানীতে সমাজ সেবক মনিরুল ইসলাম মারুফের ঈদ উপহার বিতরণ

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুল ইসলাম মারুফ ঈদ উপহার বিতরণ করেছেন। শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার পত্তাশী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চারশত গরিব মেহনতী মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেমায়েত উদ্দিন খাঁন, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, নাজমুল ইসলাম, কবির হোসেন, জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা. নূরুল ইসলাম, মাওলানা মোঃ আলতাফ হোসাইন প্রমুখ।

সমাজ সেবক মনিরুল ইসলাম মারুফ বলেন, পত্তাশী ইউনিয়নে প্রতি বছরের ন্যায় অসহায় ও গরিব মানুষদের মাঝে ঈদ উপহার দেওয়া হয়।

ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানায়। কারণ সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। বৈষম্যহীন সমাজ গড়ার মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে। ঈদুল ফিতরের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে আমাদের আত্মনিয়োগ করতে হবে। সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে প্রতিটি দিন আনন্দময় করে তুলতে হবে।”

এই বিভাগের আরও সংবাদ