রাজশাহী
পুঠিয়ায় সড়ক পরিবহনের নামে চাঁদা আদায়ের সময় যুবক আটক


ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় বাস ষ্ট্যান্ডে সড়ক পরিবহনের উন্নয়নের নামে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় শ্রমিকের নিযুক্ত এক আদায়কারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গতকাল রাত ১০ টার দিকে উপজেলা সদরের ঢাকা রাজশাহী বাস ষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
আটক সেলিম শেখ পৌরসভার ৫ নং পুঠিয়া ওয়ার্ডের মৃত ইয়াকুব আলী কালু শেখের ছেলে। পরে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
থানা সুত্রে জানাজায় আটক সেলিমকে আদালতে প্রেরন করা হয়েছে।





