কোস্ট গার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহসহ আটক-৩


সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসা ও কয়রায় পৃথক অভিযানে ২,৫৭৬ পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারী আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (২১ মার্চ) রাত ৮ টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা ও বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনার রুপসা থানাধীন খান জাহান আলী টোল প্লাজা এবং কয়রার দশহালিয়া খেয়া ঘাট এলাকায় ৪ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে ২,৫৭৬ পিস ইয়াবা ও ০১ টি মোটরসাইকেল সহ ৩ জন মাদক পাচারকারী মোছাঃ ফাতেমা (৫০), শাহিনা আক্তার (২৩) এবং মোঃ বেলাল হোসেন (৩৫) কে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীরা কক্সবাজারের মহেশখালী এবং সাতক্ষীরার দেবহাটা থানার বাসিন্দা।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।





