খুলনা

খুলনায় মাদক ব্যবসায়ীকে কুপিয়ে জখম

খুলনা ব্যুরো প্রধান : খুলনায় মাদক বেচাকেনাকে কেন্দ্র করে একরাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ১২ মার্চ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন উত্তর হরিণটানা হাওড়া ব্রীজ প্রেম গলির মধ্যে ঘটনাটি ঘটে। একরামের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত একরাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

একরাম খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকার তোতার ব্রীজ সংলগ্ন জনৈক তোতা মিয়ার ছেলে।

বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা যায় , আহত একরাম পূর্ব বানিয়াখামার এলাকার একজন মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে তার সারা শরীরে কুপিয়ে জখম করে। তার ডান পা ও ডান হাত শরীরের চামড়ার সাথে ঝুলে থাকতে দেখা যায়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকা জনক হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে প্রেরণ করে। ঘটনার শুনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।

এই বিভাগের আরও সংবাদ