বাগেরহাট
বাগেরহাটে সনাতন ধর্মের মতুয়া মহোৎসব ও সন্মেলন অনুষ্ঠিত


সাগর মন্ডল, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের চিতলমারীর পঞ্চপল্লী সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি- গুরু-তারকচাঁদ মন্দিরের ৪৬তম সনাতন ধর্মের মতুয়া মহোৎসব ও সন্মেলন -২০২৫ অনুষ্ঠিত। হাজার হাজার ভক্তবৃন্দর পদাচরানে মুখরিত হয়েছে।
পঞ্চপল্লী সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী হরি-গুরু-তারকচাঁদ মন্দিরের উদ্যোগে বৃহস্পতিবার মধ্যরাতে অধিবাসের মাধ্যমে শুরু হয়, আজ শুক্রবার হরি-গুরু-তারকচাঁদ মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব ও সনাতন সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার সনাতন ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন।





