ভোলা
প্রবাসীর দেওয়া রমজানের বাজার ও নগদ অর্থ পেয়ে কাঁদলেন তিন সন্তানের জননী


ভোলা প্রতিনিধিঃ পবিত্র রমজান উপলক্ষে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের একটি অসহায় পরিবারের বাসায় রমজানের বাজার ও নগদ অর্থ পাঠিয়েছে সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মোঃ আবুল কাশেম৷
ফেসবুকের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ওই অসহায় ব্যক্তির খবর শুনে সাংবাদিক ইয়ামিন হোসেন, অনিক আহমেদ ও ইকবাল হোসেন রাজুর মাধ্যমে ৭ই মার্চ বিকালে এ বাজার সামগ্রী ও নগদ অর্থ পাঠিয়েছেন আবুল কাশেম।
রমজানের বাজার পেয়ে আবেগাপ্লুত হয়ে যান ওই বৃদ্ধা। তিনি বলেন, আমার তিন ছেলে, তারা আমাদের কোন খোঁজ খবর রাখে না। আপনাদের মাধ্যমে যিনি আমার জন্য এ খাবার ও টাকা পাঠিয়েছে তাকে মনভরে দোয়া করি।
উল্লেখ : প্রবাসী আবুল কাশেম ভোলা সদর উপজেলা উত্তর দিঘলদী ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী। তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও গরীব অসহায় মানুষদের নিজের আয়ের একটি অংশ প্রতিনিয়ত দান করে যাচ্ছেন৷





