বাগেরহাট

ট্রলার ডুবি: ৯০ জন বরযাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনার নলিয়ানের কালীবাড়ী খেয়াঘাটে ট্রলার ডুবি, ৯০ জন বরযাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন(মোংলা)। আজ মঙ্গলবার(০৪মার্চ) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গতকাল রাত সাড়ে ৮ টায় খুলনা জেলার পাইকগাছা থানার কানাখালী থেকে ছেড়ে আসা ৯০ জন বরযাত্রীবাহী একটি ট্রলার কালীবাড়ী খেয়াঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাইটার জাহাজের সাথে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। ফলে ট্রলারে থাকা ৯০ জন বরযাত্রী পানিতে ভাসতে থাকে।

দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান হতে একটি উদ্ধারকারী দল বোট যোগে তৎক্ষণাৎ ঘটনা স্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় সকল যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত যাত্রীরা স্বল্প সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে বরযাত্রীরা অন্য একটি ট্রলার যোগে তাদের পরবর্তী গন্তব্য দাকোপ থানার আড়াখালী গ্রামের উদ্দেশ্য রওনা করে।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ