বাগেরহাট
মোংলায় ত্রিবেণী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


স্টাপ রিপোর্টারঃ মোংলায় ত্রিবেণী শিল্পীগোষ্ঠীর আয়োজনে ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ‘চেতনা বিকাশই সংস্কৃতির লক্ষ্য’ এই শ্লোগানে মোংলার বুড়িরডাঙ্গায় পালিত হলো ঐতিহ্যবাহী সংগঠন ত্রিবেণী শিল্পীগোষ্ঠীর ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
আজ শনিবার (০১ মার্চ)বিকাল ৩টায় ত্রিবেণী শিল্পীগোষ্ঠী একাডেমি প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন অনুষ্ঠানের পরে সংগীত পরিবেশন করেন।
ত্রিবেণী শিল্পীগোষ্ঠী’র সভাপতি শ্রী শতদল হালদার এর সভাপতিত্বে এসময়ে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যহ্ম তুষার কুমার গাইন, প্রতাপ মন্ডল,অপর্না গাইনসহ ত্রিবেণী শিল্পগোষ্ঠীর শিক্ষক,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





