বাগেরহাট

মোংলায় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ মোংলার বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(২৮ফেব্রুয়ারী) বাদ আসর বাস্তবায়ন কমিটির উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

তাফসীরুল এ কুরআন মাহফিলে মোংলা পোর্ট পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর রাজ্জাকের সার্বিক ব্যবস্থাপনায় ও বুড়িরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হযরত মাওঃ শরীফ মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওঃ আব্দুল হান্নান।

এসময়ে অন্যান্যদের মধ্যে হাফেজ মাওলানা মোঃ হাবিবুল্লাহ বিন সওকত, হযরত মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা মোঃ বনি আমিন শেখসহ মাহফিলে দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসাল্লিরা অংশ গ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ