বাগেরহাট

নদীতে বোট ডুবি, ১৩ যাত্রীকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সুমন,স্টাফ রিপোর্টারঃ খুলনায় রূপসা নদীতে বোট ডুবিতে ১৩ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। শনিবার সন্ধ্যায় কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, খুলনার রূপসা নদীতে হাবিব ফ্রোজেন ফুডস কোম্পানির ১৩ জন যাত্রীবাহী একটি বোট রূপসা ঘাটে যাওয়ার পথে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার তথ্য পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা থেকে ৭ সদস্যবিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ রেসকিউ বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

উদ্ধারকারী দল দ্রুততার সাথে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বিসিজি স্টেশন রূপসায় নিয়ে আসে। বর্তমানে উদ্ধারকৃত যাত্রীগণ সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। উদ্ধারকৃত যাত্রীগণ কম সময়ে সফল উদ্ধার অভিযানের জন্য কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও সংবাদ