Uncategorized

গণঅভ্যুত্থানে নিহতরা `জুলাই শহীদ` স্বীকৃতি পাচ্ছেন

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সনদ ও দেয়া হবে। আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয়পত্র পাবেন। একইসঙ্গে তারা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও পাবেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

উপদেষ্টা বলেন, ‘জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই এটি প্রতিষ্ঠা করা হবে এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ইতোমধ্যে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

ফারুক-ই-আজম বলেন, ‘শহীদদের পরিবারকে সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা করে দেওয়া হবে। ১০ লাখ টাকা চলতি অর্থবছরে এবং বাকি টাকা আগামী অর্থবছরে দেয়া হবে।’

এই বিভাগের আরও সংবাদ