রাজশাহী

পুঠিয়ায় দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ব্যুরো রাজশাহীঃ রাজশাহীর পুঠিয়ায় দলিল রেজিস্ট্রেশনে নাগরিক সেবার মান উন্নয়ন, দলিল লেখকদের পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং গতিশীল করার লক্ষে দপ্তরের স্থায়ী কর্মচারী, নকল নবিশ ও দলিল লেখকদের অর্ধদিবস অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় উপজেলা সাব- রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে উপজেলার সাব-রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলার সাব-রেজিস্ট্রার নাজমুল হোসাইন, বাঘা উপজেলার সাব-রেজিস্ট্রার নকিবুল আলম ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মিন্নাত আলী।

কর্মশালায় দলিল রেজিস্ট্রি অফিসের সকল কর্মকর্তা- কর্মচারী, নকলনবিশ ও উপজেলা দলিল লেখক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাবেক সভাপতি আবেদ আলী,আব্দুল জব্বার, মজিবর রহমান, কোষাধাক্ষ শফিকুল ইসলাম বাবু সদস্য উজ্জল মন্ডল, আসাদুল হক আসাদ, আফজাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, মিজানুর রহমান বাবু, মোহাম্মদ আলী, মাসুদ রানা, হাসান আলী, আবুল বাসার জুয়েল, শরিফ উদ্দিন, কিবরিয়া রানা সহ সমিতির সকল দলিল লেখক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল, নামপত্তন ও অনলাইন, ভূমি উন্নয়ন কর প্রদান পদ্ধতি, দলিল লিখন পদ্ধতি, জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব এর প্রাপ্তির যোগ্যতা, সংশোধন ও স্মার্ট কার্ড সংক্রান্ত বিষয়ক, দলিল রেজিস্ট্রিকরণে সরকারী রাজস্ব আদায় ও অডিট আপত্তি, পাওয়ার অব এ্যাটর্নি আইন-২০১২ পাওয়ার অব এ্যাটর্নি বিধিমালা-২০১৫ সংক্রান্ত সহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই বিভাগের আরও সংবাদ